গরমে ভালো থাকতে রোজ খান শশা
ঘরের বাইরে প্রচণ্ড রোদ, নাজেহাল করে দেওয়ার মতো গরম, ঘরের মধ্যেও শান্তি নেই। বারবার স্নান করেও লাভ হচ্ছেনা কিছুই । রোদে বেরোলে শরীরের খোলা অংশগুলো পুড়ে কালো হয়ে যাচ্ছে।এছাড়াও রয়েছে ডিহাইড্র্যাশন এবং ঘামে ভিজে ঠান্ডা লাগা।
গরমের বিভিন্ন সমস্যায় একমাত্র নির্ভর যোগ্য খাবার হলো শশা। নির্ভয়ে শশা খান ,সুস্থ থাকুন।
পুষ্টি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শশায় রয়েছে ৯৫ শতাংশ জল। শশা আমাদের শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শরীরকে হাইড্রেটেড রাখে এবং শরীর থেকে সমস্ত টক্সিন দূর করতে সাহায্য করে।
শশায় প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে। যা আমাদের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সবচেয়ে মজার ব্যাপার হল ত্বকের জন্যও দারুণ উপকারী শশা। আপনার ত্বক যদি রোদে পুড়ে কালো হয়ে গিয়ে থাকে, তাহলে শশার রসের সঙ্গে দই এবং লেবুর রস মিশিয়ে নিয়ে সেই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই মিশ্রণ রোজ ব্যবহার করলে সানবার্ন মুহূর্তে ভ্যানিশ হয়ে যাবে।প্রত্যেকদিন ত্বকে শশার রস লাগালে খসখসে ত্বক সমস্যা দূর হয়ে ত্বকে ঔজ্জ্বল্য নিয়ে আসতে সাহায্য করে ।
শশার বীজেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং পটাশিয়াম। যা রিঙ্কল মুক্ত করতে সাহায্য করে, ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।



0 Comments